নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কবিতা আবৃত্তিতে প্রথম স্হান অর্জন করেছে ফারহিন সারওয়ার রামিহা। সে উপজেলা পর্যায়েও প্রথম স্হান অর্কজন রেছিল। এবার বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। উখিয়া পাতা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমাইয়া তাসরীমিন ও ছেপটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন সারওয়ারের দ্বিতীয় কন্যা ফারহিন সারওয়ার রামিহা ইতিপূর্বে একাধিকবার উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।