
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে গত শনিবার সকালে রাজধানীর কাকরাইল আইডিইবি মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলনে ২০২৬-২০২৮ ইং সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও জাতীয় পরিষদ গঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিম, তা’মীরুল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন ড. মাওলানা সামিউল হক ফারুকী সহযোগিতায় অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাঈন ও ড. মীম আতিকুল্লাহ।
সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি হিসেবে জাতীয় সংসদ সংসদ ও মুফাসসীরে কুরআন অধ্যাপক মাওলানা নুরুল আমিন, জেনারেল সেক্রেটারি হিসেবে মাওলানা নাসির উদ্দিন হেলালী ও সাংগঠনিক সেক্রেটারি হিসেবে মাওলানা আবুল কালাম আজাদ আযহারীকে নির্বাচিত করা হয়। এছাড়া কেন্দ্রীয় সহ-সভাপতি হিসেবে টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ড. সাইয়েদ আবু নো’মান, মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার, মিরেসসরাই এর পীর মাওলানা আব্দুল মোমিন নাসেরী, খুলনার মুহাদ্দিস আবু বকর সিদ্দিককে নির্বাচিত করা হয়।
জাতীয় সম্মেলন সহকারি সেক্রেটারি হিসেবে মাওলানা ফখরুদ্দিন আহমাদ, অধ্যাপক মাওলানা রুহুল আমিন, নাগাইশ দরবার কুমিল্লার পীর মাওলানা মোস্তাক ফয়েজী, মুফতি আলী হাসান ওসামা, মুফতি নুরুজ্জামান নোমানী, মাহমুদুর রহমান দেলোয়ার, মুহাদ্দিস আবু নাসের আশরাফীকে দায়িত্ব দেয়া হয়। তাছাড়া অধ্যাপক মুজিবুর রহমান, মুফতি আমির হামজা এমপি, মাওলানা সাদিকুর রহমান আজহারী, মোল্লা নাজিম উদ্দিন, ড. মাওলানা কামরুল হাসান শাহিন, মাওলানা আব্দুল মান্নান আনসারী, মাওলানা এএইচএম আবুল কালাম আযাদ, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মাহফুজুর রহমানকে কার্যকরী সদস্য করা হয়।
সম্মেলনে প্রখ্যাত মুফাসসীরে কুরআন মাওলানা তারিক মুনাওয়ার, উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন, ড. হিফজুর রহমান, ড.বিএম মুফিজুর রহমান আজহারী, মাওলানা কামরুল ইসলাম খান, ড. ফয়জুল হক, শাহ আরিফুল্লাহ সিদ্দিকী, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা শাইখ জামাল উদ্দিন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা এম হাসিবুর রহমান, মুহাদ্দিস মাওলানা রফিক উল্লাহ আফসারী, ড. মাওলানা জাকারিয়া নূর, মাওলানা মনোয়ার হোসেন মোমিন, মাওলানা নাসির ইকবাল বিন শাফি, মাওলানা শফিউল হক জিহাদী, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, মাওলানা আব্দুল কাদের জিহাদীসহ অন্যান্য মুফাসসিরদের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদ গঠিত হয়।
Leave a Reply