1. mokthodharanews24@gmail.com : mokthodharanews24 : mokthodharanews24
  2. news@gmail.com : news :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

মরিচ্যা বাজারে পরিত্যক্ত পুকুর পরিষ্কারে বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ

ছৈয়দুল আলম, উখিয়া
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ টাইম ভিউ

ছৈয়দুল আলম, বিশেষ প্রতিনিধি- উখিয়া

একটি পরিত্যক্ত পুকুর কি আবারও হয়ে উঠতে পারে মানুষের জন্য সুন্দর ও নিরাপদ একটি জায়গা? সেই প্রশ্নের উত্তর যেন আজ দিয়েছে মরিচ্যা বাজারের তরুণরা।
কক্সবাজারের উখিয়ার প্রবেশদ্বার মরিচ্যা বাজারে বিডি ক্লিন বাংলাদেশের উদ্যোগে পরিচালিত হয়েছে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান। মডেল মসজিদের সামনের দীর্ঘদিনের পরিত্যক্ত পুকুরটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিবেশ রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বেচ্ছাসেবীরা।
অভিযানে পুকুরের আশপাশের ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা তৈরিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। তিনি বিডি ক্লিনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ রক্ষায় স্থানীয় যুবসমাজকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা বলেন, পরিবর্তনের জন্য সবসময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না। একটি উদ্যোগ, কিছু স্বেচ্ছাশ্রম এবং পরিচ্ছন্ন সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় থেকেই পরিবর্তনের সূচনা হতে পারে।
মরিচ্যা বাজার থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতে উখিয়ার অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়বে,এমন প্রত্যাশা স্থানীয়দের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর